দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগ ২০ বছরে পদার্পন উপলক্ষে ‘আমাদের বছর কুড়ি’ শীর্ষক দিনব্যাপী পুনর্মিলনী ও উৎসবের আয়োজন করেছে।
শুক্রবার (১০ জুলাই) বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটিতে জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। ‘বিশের বাঁশিতে সুদিন আসবে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দুই দশকের অর্জন, স্মৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে এটি বিভিন্ন প্রজন্মের মিলনমেলা এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্মে পরিণত হয়।
সকাল ৯টায় নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিআর) উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য দেন বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ও উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান, জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকীব মৃধা, বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে। এ লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় ‘Alumni 360’ নামে একটি অ্যালামনাই নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম চালু করছে, যা বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করবে।
বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, একটি বিভাগের প্রকৃত সাফল্য তার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অর্জনের মধ্যেই প্রতিফলিত হয়। গত দুই দশকে জেএমসি বিভাগ দক্ষ গণমাধ্যমকর্মীর পাশাপাশি দায়িত্বশীল নাগরিক ও যোগাযোগ পেশাজীবী তৈরি করেছে।
উদ্বোধনী পর্ব শেষে কেক কেটে বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়। পরে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভাগের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র নিউজরুম এডিটর শারমিন আজাদ শান্তা বলেন, একটি বিভাগের ২০ বছর শুধু সময়ের হিসাব নয়; এটি অসংখ্য মানুষের স্বপ্ন, স্মৃতি ও অর্জনের ইতিহাস।
যে আই